গুম, খুন, অস্ত্রবাজী, দলবাজী বন্ধ করতে না পারলে দেশ মুখ থুবড়ে পড়বে বলে মন্তব্য করেছেন জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে দলের প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জঙ্গি লালন পালনে নেতৃত্ব দিচ্ছেন। জামাতের সঙ্গ ও জঙ্গীবাদ না ছাড়লে খালেদা জিয়ার সঙ্গে গণতন্ত্রের সংলাপ সম্ভব নয়।
এসময় গণতন্ত্রকে নিরাপদ করতে জাসদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ইনু।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: