সরকার জামাত ও একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়ে কোনো আপস করেনি— যথাসময়ে বাকী যুদ্ধাপরাধীদের বিচার শেষ হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
রোববার রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ভিআইপি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, আইনমন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যা দিয়ে জামাত ও যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।
এ সময় বিএনপির উদ্দেশে তিনি বলেন, আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই কারণ জনবিচ্ছিন্ন বিএনপির আন্দোলন করার মতো সাংগঠনিক শক্তি নেই।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: