কোনো সরকারি কর্মকর্তা তথ্য সরবরাহে গড়িমসি করলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার জাতীয় প্রেসক্লাবে সমুন্নয় আয়োজিত ‘তথ্য অধিকার আইন ও প্রান্তজন-বান্ধব সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচী’ শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
সরকারি কর্মকর্তারা তথ্য সরবরাহে বাধ্য— উল্লেখ করে ইনু বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনি তৈরিতে কাজ করে যাচ্ছে। দক্ষতার অভাবে মানুষের দোরগোড়ায় সরকারি সম্পদের সহায়তা পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: