জামাত নিষিদ্ধ করতে বর্তমান আইন সংশোধন করে সময়োপযোগী করতে আইন মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
যুদ্ধাপরাধী ও জামাতের বিচার হবেই তবে এটি নিয়ে সকল সংশয় দূর করে সরকারকে পদক্ষেপ নিতে হবে বলেও জানান সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, ‘বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের ও সন্ত্রাসী সংগঠন হিসেবে জামাতে ইসলামীর বিচার হবেই। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকার কোনো সুযোগ নেই। কোনো রকম সন্দেহ-সংশয়েরও সুযোগ নেই।’
এ সময় বিএনপির মধ্যবর্তী নির্বাচন দাবির সমালোচনা করেন আওয়ামী লীগের সিনিয়র এ নেতা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: