রাজনীতি

সরকার অবৈধ বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ: মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে বলেই গুম-খুন, অপহরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে শ্রমিকদলের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই— উল্লেখ করে মির্জা ফখরুল দাবি করেন, আওয়ামী লীগের অন্তর্কোন্দল এতো ভয়াবহ পর্যায়ে চলে গেছে যে, এখন নিজেরাই নিজেদের নেতাকর্মীদের গুম-খুন করছেন।

আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকলেও তাদের অবৈধ বললে অসন্তুষ্ট হয় বলেও জানান বিএনপির এ নেতা।

ফখরুল বলেন, ‘জিয়াউর রহমানকে খুনি বলে, খুনি তো আপনারা। শেখ মুজিবকে খুন করেছেন আপনারা। আপনাদের নেতা খন্দকার মোসতাক, তার নেতৃত্বে শেখ মুজিবের হত্যার পরে সরকার গঠন করা হয়েছে। অবৈধ কর্মকর্তারা অসুন্তুষ্ট হন বলেন যে, আমরা অবৈধ নয়ই, বিরোধী দল অবৈধ। বিএনপি অবৈধ নয়। বিএনপির জন্ম হয়েছে একটি গণতন্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী। আওয়ামী লীগকে কবর দেয়া হয়েছিলো আওয়ামী লীগের তত্কালীন সভাপতি, তত্কালীন রাষ্ট্রপতি। আজকে স্বঘোষিত প্রধানমন্ত্রীর পিতা মুজিবুর রহমান সাহেব তিনি আওয়ামী লীগকে বিলুপ্ত ঘোষনা করে বাকশাল তৈরি করেছিলেন।’

দেশে এখন স্বৈরশাসন চলছে বলেও দাবি করে তিনি আরো বলেন, ‘এখন এমন অবস্থা হয়েছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগকে খুন করছে, আওয়ামী লীগ আওয়ামী লীগকে গুম করে দিচ্ছে।’

এর আগে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপি ও এর শীর্ষ নেতাদের জড়িয়ে সরকারের এমপি-মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে বলেন, তাদের ভাষা অশালীন, কুরুচিপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।

রিজভী বলেন, ‘শুধুমাত্র বিদেশি শক্তির মদদে বন্দুকের নল জনগণের দিকে তাক করে অসংখ্য শহীদের রক্ত ঝরিয়ে এই অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ