১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা আর ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুন হওয়া- এ দুটি ঘটনার মধ্যে যোগসূত্র আছে কি-না, এ নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত, বেঁচে থাকলে তাকেও হত্যামামলার আসামী করা হতো’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আগের দুই দফা ক্ষমতায় থাকাকালে তদন্ত কেন হয়নি সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তখনো কিছু তদন্ত হয়েছিল। এখন পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান নয় বরং আওয়ামী লীগ নেতারাই জড়িত ছিলো— উল্লেখ করে ফখরুল বলেন, রাষ্ট্রপরিচালনায় ব্যর্থ হয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই সুপরিকল্পিতভাবে জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: