রাজনীতি

জনগণের সহানুভূতি আদায়ের রাজনীতি করছেন শেখ হাসিনা

বিএনপি নেতারা
বিএনপি নেতারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার হত্যাকাণ্ড নিয়ে জনগণের সহানুভূতি আদায়ের রাজনীতি করছেন এবং এ বিষয়ে অন্যায়ভাবে বিএনপিকে জড়িয়ে অসত্য বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতারা। বুধবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারা এ কথা বলেন।

নেতারা বলেন, আওয়ামী লীগের নেতারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো আর প্রধানমন্ত্রী এখন তাদেরকে সঙ্গে নিয়েই রাজনীতি করছেন।

বিএনপি নেতারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে নির্বাচন না দিলে এর পরিণতি হবে ভয়াবহ।

প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি কারো দয়ায় নয় বরং জনগণের ভালোবাসা নিয়ে রাজনীতিতে টিকে থাকবে। সরকার সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হয়েছে।

এ সময় দলের অন্য নেতারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে জিয়াউর রহমানের নামে মিথ্যাচার করছেন।

এর আগে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রয়াত নেতা, সাবেক হুইপ ও সাংসদ মাহবুবুল আলম তারার মরদেহ নেয়া হয়। সেখানে তার নামাজে জানাজায় অংশ নেন বিএনপি নেতারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ