রাজনীতি

জিয়া হত্যা মামলা দায়ের করলে সরকার তার বিচার করবে: মায়া

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

বিএনপি জিয়া হত্যার মামলা দায়ের করলে এ সরকারই তার বিচার করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ৩৩ বছর পর জিয়া হত্যার বিচার চাওয়া বিএনপির ভণ্ডামী বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর কমিটির বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

মায়া বলেন, ‘ইচ্ছা যখন হয়েছে বিচার করবেন তাহলে আসেন কখন করবেন। সরকারের পক্ষ থেকে কথা দিতে চাই যে, আমরা আপনাদের সঙ্গে থেকে শহীদ জিয়াউর রহমানের হত্যার বিচার করবো। আপনারা মামলা করেন, আমরা সরকারের পক্ষ থেকে সার্বাবিক সহযোগিতা করবো।’

একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি জিয়া হত্যার বিচার চায় না বলেই খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কোনো ব্যবস্থা নেয়নি।

কামরুল বলেন, ‘১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়া কক্ষমতায় তখন এ মামলার কার্যক্রম শুরু করে নাই। এ মামলার বিচার তারা করতে চায়নি। তখন ১০ জন আসামী ছিলেন।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ