রাজনীতি

‘অবৈধ সরকারের বাজেট দেয়ার অধিকার নেই’

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

সরকার অবৈধ, বাজেট দেয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বাজেট নিয়ে বিএনপি আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া না দিলেও জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘যে সংসদে প্রতিনিধি নেই তাকে আমরা সংসদ বলি না। সুতরাং এটা অনৈতিক, অবৈধ সংসদ এবং অবৈধ সরকার। এ অনৈতিক অবৈধ সরকারের বাজেট পেশ করারও কোনো অধিকার নেই।’

প্রতিবার বাজেট ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হলেও এবার দলটির পক্ষ্য থেকে এ ধরনের কোনো তৎপরতাই লক্ষ্য করা যায়নি।

আর বাজেট নিয়ে কথা বলার চেষ্টা করলেও মুখ খুলতে চাননি বিএনপি নেতারা। বাজেটের প্রতিক্রিয়া জানতে বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও মহাসচিবের নিষেধাজ্ঞা রয়েছে বলে জানান তারা।

এদিকে, দেশ টিভিকে দেয়া সাক্ষ্যাতকারে চট্রগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনির্বাচিত সরকারের অধীনে বাজেট ঘোষনার কোন অধিকার নেই। এ বাজেটের মাধ্যমে আওয়ামী লীগ তাদের দুর্নীতি দেশের সাধারণ মানুষের ঘাড়ে চাপাচ্ছে।

আমির খসরু মাহমুদ বলেন, ‘এ বাজেটের আকার বড় মানে তাদের যে দুর্নীতি, অব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, দলীয় পৃষ্ঠপোষকতার যে ফলাফল সেটা পূরণ করার বড় অংশ চলে যাচ্ছে। তবে এ বড় আকারের বাজেটের ফল তো তারাই পাচ্ছে। যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আছেন, যারা দূর্নীতির সঙ্গে জড়িত তারাই পাচ্ছে। সাধারণ জনগন তো এ অধিকার থেকে বঞ্ছিত হচ্ছে।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ