কটুক্তি না করে বাজেট নিয়ে পরামর্শ দিয়ে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালনের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত আলোচনায় সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বাজেট ও সরকারের বৈধতা নিয়ে বিএনপির করা মন্তব্য অবান্তর।
এছাড়া, রাজধানীতে আলাদা আলাদা আলোচনা সভায় আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্রের ছক আঁকতে বিএনপি নেতা তারেক রহমান মালেশিয়ায় গেছেন।
জাতীয় প্রেসক্লাবে অপর এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বাজেট উচ্চভিলাসী হলেও দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এটি দরকার।
এদিকে, দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডির কার্যালয়ে আলোচনা সভায় আওয়ামী লীগ নেতারা বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি।