দেশে যে অস্থিরতা চলছে, গুম-অপহরণের ঘটনা ঘটছে এসব থেকে রক্ষা পেতে সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন জরুরি বলে জানিয়েন বিএনপি নেতারা। রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা তারা এ কথা বলেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ অভিযোগ করেন, সরকারের লোকজন দেশে গুম, খুন, নৈরাজ্য চালালেও তাদের বিচার হয়না। বৈধভাবে এ সরকারকে ক্ষমতা থেকে সড়ানো যাবে না।
শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের বক্তব্য উস্কানিমূলক।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: