বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে রাজধানীর ৩টি থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা পৃথক তিনটি মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১০ আগস্ট নির্ধারণ করেছে মহানগর হাকিম আদালত। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী মামলা তিনটির চার্জ শুনানির দিন ধার্য ছিল।
রোববার সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, আমানুল্লাহ আমান, শরাফত আলী সপু, হাবিবুন নবী খান সোহেলসহ ২০ জন পল্টন ও শাহজাহানপুর থানার দুটি মামলায় হাজির হয়ে সময় আবেদন করে।
পরে উভয়পক্ষের শুনানি শেষে মহানগর হাকিম তারেক মাইনুল ইসলাম ভূঁইয়া মামলার পরবর্তী চার্জ শুনানির দিন ১০ আগস্ট ধার্য করেন।
মামলা ২টির অন্যতম আসামীরা হলেন, মওদুদ আহমদ, আব্দুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমানসহ ৪৬ জন।
এছাড়া, একই আদালতে মির্জা ফখরুলের কলাবাগান থানার একটি মামলার পরবর্তী চার্জ শুনানির দিন ১০ আগষ্ট ধার্য করেছেন বিচারক।