আগামী সংসদ নির্বাচনের জন্য আলোচনার সময় এখনও আসেনি— মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, সময় হলে আলোচনা করা হবে। সোমবার আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
হানিফ বলেন, হতাশা থেকেই বিএনপি খালেদা জিয়া এখন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন।
আগামী ২৩ জুন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। এছাড়াও বিলবোর্ড, ব্যানার-ফেস্টুনের মাধ্যমে দীর্ঘ ৬৫ বছরে আওয়ামী লীগের অর্জন তুলে ধরা হবে সারাদেশে।
সভাশেষে সংবাদিকদের এ কথা জানান দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: