বিএনপির সঙ্গে যেকোনো বিষয়ে নিয়ে সংলাপ করতে সরকার প্রস্তুত আছে-- এ কথাউল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত খালেদা জিয়াকে সংলাপের বিষয় সুনির্দিষ্ট করার জন্য আহ্বান জানান।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।
সংলাপে বসার জন্য খালেদা জিয়ার সুমতি হয়েছে এরজন্য তাকে অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সংলাপ করলে দেশে রাজনীতিতে কৃত্রিম সঙ্কট তৈরি হতো না।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: