রাজনীতি

না’গঞ্জ হত্যাকাণ্ড

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালককে গ্রেপ্তারের দাবি বিএনপির

রিজভী
রিজভী

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় অভিযুক্তদের জবানবন্দিতে র্যা বের অতিরিক্ত মহাপরিচালকসহ আরো যাদের নাম এসেছে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএনপি নেতারা। সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দলের নেতারা বলেন, র্যা ব এ হত্যাকাণ্ড সম্পর্কে সব জানত।

এদিকে, রাজধানীতে আরেক অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেন, দেশে এখন উর্দি ছাড়া একনায়কতান্ত্রিক শাসন চলছে।

সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে সরকারের নানা সমালোচনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নারায়ণগঞ্জে ৭ খুনের মামলায় অভিযুক্তদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে- যাদের নাম এসেছে তাদের গ্রেপ্তারের দাবি জানান বিএনপির এ নেতা।

এ সময় মূল পরিকল্পনাকারীদের আড়াল করার চেষ্টা করছে সরকার বলে অভিযোগ করেন তিনি।

পরে জাতীয় প্রেসক্লাবে আরেক আলোচনায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা তা বিশ্বাস করে না।

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করেন তিনি।

সরকারকে অবৈধ আখ্যায়িত করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ