সুশাসনের পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত না হলে ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলের দলীয় নেতা বেগম রওশন এরশাদ। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দেশের বর্তমান অবস্থায় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্রতা দূর করতে বড় বাজেটের প্রয়োজন রয়েছে বলেও জানান রওশন এরশাদ।
তিনি বলেন, ‘যে কোনো বাজেট পাশ হতে গেলে বা কার্যকর অবস্থায় যেতে গেলে সুশাসন নিশ্চিত করতে হবে। সুশাসন নিশ্চিত ছাড়া কোনো সময় কোনো কাজ করা যায় না, বাজেট বাস্তবায়ন করা দূরের কথা।’
বাজেটের অর্থ জনগণের কাজে ব্যায় হচ্ছে কি-না, তা সবসময় পর্যবেক্ষণ করবে বলেও এ সময় জানান বিরোধীদলের দলীয় নেতা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: