সরকারের সঙ্গে সংলাপের জন্য খুব বেশি দিন অপেক্ষা করবে না বিএনপি উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খুব শিগগিরই নিজেদের দাবি আদায়ে রাজপথে আন্দোলনে নামবেন তারা।
মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে সাবেক রাষ্ট্রপতি জায়াউর রহমানের ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত প্রার্থণাসভায় এ কথা বলেন তিনি।
গয়েশ্বর বলেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছাতন্ত্র কায়েম করেছে। যারা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে মানে না পক্ষান্তরে তারা স্বাধীনতা-সার্বভৌমত্বেই বিশ্বাস করেনা বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: