রাজনৈতিক সঙ্কট নিরসনে সরকারকে দ্রুত সংলাপ আয়োজনের উদ্যোগ নিতে হবে বলে জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে শেরে বাংলানগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সংবাদিকদের এ কথা বলেন তিনি।
ক্ষমতাসীনদের পক্ষ থেকে সংলাপের ব্যাপারে কোনো প্রকার সাড়া না আসলে আন্দোলনের পথই হবে একমাত্র সমাধান বলে জানান মির্জা ফখরুল।
দেশের চলমান সঙ্কট উত্তরণে একমাত্র উপায় হলো সংলাপ— উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, সব দলের অংশগ্রহনে নির্বাচন নিশ্চিত করতে সংলাপ করতে হবে।
আওয়ামী লীগ নেতারা বলেছেন ২০১৯ সালের পুর্বে কোনো নির্বাচন বা কোন সংলাপ নয়— এ ব্যাপারে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, জনগণ এ ধরনের চিন্তা-ভাবনা প্রত্যাখান করেছে। সবাই চায় অবাধ সুষ্ঠ নির্বাচন।