বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতির জন্য ‘সিডর-আইলা’ বলে আখ্যায়িত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রকৃতি ও পরিবেশের জন্য যেমন একটি দুর্যোগ থাকে, তেমনি রাজনীতির জন্য বিএনপি একটি প্রাকৃতিক দুর্যোগ। আর এ দুর্যোগ থেকে জনগনকে নিরাপদ থাকারও আহবান জানান মন্ত্রী।
সেইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগের সময় জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান জানান তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: