কাউকে অবৈধ বলার নৈতিক অধিকার বিএনপির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত চলচ্চিত্র নির্মাতা বাদল রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় এ কথা বলেন তিনি।
সরকারকে অবৈধ বলে বিএনপির কিছুটা হতাশা কাটলেও কোনো লাভ হবে না বলে রজানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনায় এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, বিএনপি তাদের হতাশা কাটাতেই সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচারে ব্যস্ত।
সরকারের বিরুদ্ধে বিএনপি ষড়যন্ত্র করছে— এ কথা উল্লেখ করে হানিফ বলেন, এই ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: