সরকার অনৈতিকভাবে ক্ষমতায় এসেছে বলেই সারাদেশে গুম-খুন, অপহরণ ও জনগণের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বৃহস্পতিবার দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাওরানবাজারে শ্রমিক দল আয়োজিত আলচনায় তিনি এ কথা বলেন।
একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে জিয়াউর রহমানের নামে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।
দেশে জনগণের সরকার নেই— উল্লেখ করে তিনি বলেন, শিগগিরিই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করা হবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: