রাজনীতি

বিএনপির নতুন কৌশল মিথ্যাচার আর বিভ্রান্তিকর বক্তব্য: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী

জিয়াউর রহমান হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে এবার বি চৌধুরী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রিমান্ডে নেয়ার দাবি জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। শুক্রবার চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।

মিথ্যাচার আর বিভ্রান্তিকর বক্তব্য এখন বিএনপির রাজনীতির নতুন কৌশল— উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, বিদেশিদের কাছে ধর্না দিয়ে কোনো লাভ হয়নি বিএনপির।

দলটির নেতারা এখন আন্দোলনের নতুন কৌশল হিসেবে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করছেন বলেও জানান তিনি।

একই অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতারা। সম্প্রতি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেয়া বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।

সংসদ নির্বাচনের জন্য বিএনপিকে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে—মন্তব্য করে আওয়ামী লীগ নেতারা আরো বলেন, আগামী নির্বাচন বর্তমান সংবিধান অনুযায়ীই হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ