সরকার বিএনপিকে দমন করতেই দলের নেতা-কর্মীদের হত্যা, গুম আর আটক করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
এ সময় সম্প্রতি ময়মনসিংহে যুবদল নেতাকে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে রিজভী বলেন, সরকারের বিরুদ্ধে যেন কথা বলতে না পারে সেজন্য দেশব্যাপী বিএনপি নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে।
নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের ঘরছাড়া করা হচ্ছে— উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণতন্ত্রের পথে না হটলে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের পতন ঘটানো হবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: