বিহারি ক্যাম্পে ১০ জনের প্রাণহানির ঘটনার নিন্দা জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক বিবৃতিতে বলেন, এ সন্ত্রাসীরা মানবজাতির শত্রু। এ হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীরা দায়ী।
বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, সরকার আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করার জন্যই বেপরোয়া হয়ে উঠেছে তারা। তাদের কারণে সাধারণ নাগরিকরাও ভয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছে।
এ সময় জড়িতদের অবিলম্বে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান খালেদা জিয়া।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: