সাম্প্রতিক সময়ের গুম-খুন-অপহরণের ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সংশ্লিষ্টতার অভিযোগ উঠায় সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে - এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
সেনাবাহিনীর সুনাম রক্ষায় র্যাব থেকে সেনাসদস্যদের প্রত্যাহারেরও আহ্বান জানান বিএনপির এ নেতা।
এছাড়া, চীন সফর শেষে প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেন তার সমালোচনা করে গয়েশ্বর বলেন, শেখ হাসিনা দেশে ফেরার ১৩ দিন পর জিয়াউর রহমানের নিহত হওয়ার ঘটনায় জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে।
ভবিষ্যতে জিয়া হত্যার বিচার হবে এবং প্রধানমন্ত্রীকে রিমান্ডে নিলেই ওই হত্যার রহস্য উন্মোচিত হবে বলে জানান তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: