রাজনীতি

রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ সরকার: ফখরুল

ফখরুল
ফখরুল

রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতে সরকার এখন গুম-খুন অপহরণ চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। সোমবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেন, অবিলম্বে আলোচনার মাধ্যমে নির্বাচন না দিলে দুর্বার আন্দোলনের মধ্যদিয়ে সরকারের পতন ঘটানো হবে।

এ সময় তিনি অভিযোগ করেন, সরকার অস্ত্রের জোরে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয়—চীন সফর শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সমালোচনা করেন তিনি।

গত ৫ জানুয়ারির আগে বিএনপি চেয়ারপারসন সেনাঅভ্যূত্থান ঘটাতে চেয়েছিলেন—পররাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্যের জবাবে তিনি বলেন, এই মিথ্যাচারের কোনো ভিত্তি নেই।

সংবাদ সম্মেলনে রাজধানীর মিরপুরের কালশী বিহারি ক্যাম্পে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান বিএনপির এ নেতা।

যে সকল বিহারিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণের দেয়ার দাবি জানান মির্জা ফখরুল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ