রাজনীতি

আ’লীগ দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে: ফখরুল

ফখরুল
ফখরুল

আওয়ামী লীগ দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সাবেক হুইপ ও সাংসদ মাহবুবুল আলম তারার শোক সভায় তিনি এ কথা বলেন।

ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ খুন, গুম ও অহরণের পথ বেছে নিয়েছে দাবি করে ফখরুল বলেন, বর্তমান সরকারের শাসনামল মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। আন্দোলনের মাধ্যমে এ পরিস্থিতির অবসান ঘটানো হবে।

তিনি আরো বলেন, ‘একটা শ্বাস রুদ্ধকর পরিবেশে, একটা ভয়ঙ্কর অবস্থায় আমরা বাস করছি। মিরপুরে যে ভয়ঙ্কর, পাশবিক হত্যাকাণ্ড ঘটেছে তাতে ১০ জন মানুষকে এবং যারা আমাদের আশ্রিত, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত তাদেরকে ঘরে তালা বন্ধ করে পুরিয়ে হত্যা করা হয়েছে। এটা আমার মনে হয়, সেই মধ্যেযুগের বর্বরতাকেও হার মানিয়েছে।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ