দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অতীতের তুলনায় অনেক ভাল বলে দাবি করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বুধবার মহানগর আওয়ামী লীগের আয়োজিত যৌথ সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের এ নেতা বলেন, দেশকে অস্থিতিশীল করতেই বিএনপি নেতারা মিথ্যাচার করছেন।
ক্ষমতায় থাকাকালে দেশকে জঙ্গি, সন্ত্রাস ছাড়া বিএনপি কিছুই দিতে পারেনি বলেও মন্তব্য করেন হানিফ।
একই অনুষ্ঠানে মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ঈদের পর আন্দোলনের নামে বিএনপির যেকোনো ষড়যন্ত্র রাজপথে থেকে প্রতিহত করবে আওয়ামী লীগ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: