র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) টাকার বিনিময়ে মানুষ হত্যা করছে এমন অভিযোগ এনে নতুন বাহিনী গঠনের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কাউন্সিল নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, র্যাব-১১ এর চাকরিচ্যুত কর্মকর্তা তারেক সাইদের ১৬৪ ধারায় শিকারোক্তিমূলক জবানবন্দিতে প্রমাণ হয়েছে র্যাব এখন প্রাতিষ্ঠানিকভাবে গুম-খুন ও অপহরণের মতো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: