বিএনপির আন্দোলনে হুমকিকে উড়িয়ে—মহানগর আওয়ামী লীগ নেতা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন আন্দোলন করার মতো সাংগঠনিক শক্তি তাদের নেই।
শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, যে দলের কোনো আদর্শ থাকে না সে দল ষড়যন্ত্র করে টিকে থাকতে পারে না।
আলোচনায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, জাপান ও চীন সফরের মধ্যদিয়ে প্রমাণ হয়েছে বিদেশি রাষ্ট্রগুলো এখন বর্তমান সরকারের পাশে রয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: