রাজনীতি

রাষ্ট্রপতি জনগণের আস্থা হারিয়েছেন: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের সঙ্গে বৈঠকে সংলাপ ও নির্বাচন নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যের নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে দলটির নেতাকর্মীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বান কি-মুনের সঙ্গে রাষ্ট্রপতির যে বৈঠক হয়েছে, এতে সংলাপের আহ্বান জানান সংস্থাটির মহাসচিব । তবে রাষ্ট্রপতি জানান, সংলাপ হবে মেয়াদ শেষে।’ এ বক্তব্যের সমালোচনা তিনি বলেন, রাষ্ট্রপতি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে রাজনৈতিক বক্তৃতা দিয়ে জনগণের আস্থা হারিয়েছেন। রাষ্টপতিকে দলের নয় বরং রাষ্ট্রের জন্য কাজ করতে হবে। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি সংস্থাটির মহাসচিবকে বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের ফলাফল বাংলাদেশের জনগণ মেনে নিয়েছে। রাষ্ট্রপতির এই বক্তব্যের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি সংলাপ, নির্বাচন নিয়ে যে তথ্য দিয়েছেন, তাতে জনগণের আশা ভঙ্গ হয়েছে। জনগণ দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়। এ সময় অবিলম্বে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান বিএনপির এ নেতা। পরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগ জাতিসংঘের মহাসচিব বান কি মুনকেও বলেছিল, এটি সাংবিধানিক ধারা রক্ষার নির্বাচন। এখন রাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছেন, তা আওয়ামী লীগ নেতাদের ভার্সন। সরকারের উদ্দেশে ফখরুল বলেন, ‘ক্ষমতার স্বাদ নিচ্ছেন, সুইস ব্যাংকে টাকা পাঠাচ্ছেন, কানাডা-মালয়েশিয়ায় বাড়ি করছেন, এত সহজে কেউ ক্ষমতা ছাড়তে চায় না। কিন্তু জনগণ ঝেঁটিয়ে বিদায় করবে। প্রস্তুতি নিন।’ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের বৈধতা নিয়ে রিট প্রসঙ্গে ফখরুল বলেন, এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। তারা চান রাজনৈতিক বিষয়ের রাজনৈতিক সমাধান। আদালতের নির্দেশে সব হলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারতেন না।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ