রাজনীতি

বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ নেই: কামরুল

কামরুল ইসলাম
কামরুল ইসলাম

বর্তমান মহাজোট সরকারে মেয়াদ শেষ হবার আগে নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কামরুল বলেন, দেশের মানুষ এখন শান্তিতে রয়েছে এবং দেশে কোনো রাজনৈতিক সঙ্কট নেই। তাই ২০১৯ সালের আগে নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনার সুযোগ নেই।

তিনি আরো বলেন, ‘আমাদের সংলাপ জনগণের সঙ্গে চলছে এবং আগামী পাঁচ বছর পর্যন্ত জনগণের সঙ্গে সংলাপ ও আলাপ-আলোচনা চলবে। আগামী পাঁচ বছর জনগণের সঙ্গে আমরা এমনভাবে আলাপ-আলোচনা করবো ও তাদের সমস্যা এমনভাবে সমাধানের চেষ্টা করবো যাতে করে পাঁচ বছর পর জনগণ যেনো আবার আমাদের (আওয়ামী লীগ) নির্বাচিত করে।’

এদিকে, পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অপর এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির সঙ্গে কোনো আলোচনা নয়।

হাছান মাহমুদ বলেন, ‘আশা করবো এমন একটি ওষুধ বেগম খালেদা জিয়া বা বিএনপির নেতারা খুঁজে বের করতে পাবেন, যে ওষুধ খাইয়ে বিএনপিকে আবার চাঁঙা করা যাবে। তবে আমি এ কথা বলতে পারি ৬ হাজার নয় বরং ১০ হাজার ইফতার পার্টি করেও আপনার (খালেদা জিয়া) দলকে আর চাঁঙা করতে পাবেন না।’

বিএনপি-জামাতের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ