রাজনীতি

দেশে আইনের শাসন বলে কিছু নেই বলে: এরশাদ

মুহম্মদ এরশাদ
মুহম্মদ এরশাদ

দেশে আইনের শাসন বলে কিছু নেই—সারাদেশে গুম খুন চলছে বলে মন্তব্য করেছেন প্রধান বিরোধীদল জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার রাজশাহী জেলা জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে এরশাদ আরো বলেন, বিএনপির আন্দোলন করার কোনো শক্তি নেই। আর আওয়ামী লীগও তত্ত্বাবধায়ক সরকার দিবে না।

ফলে সামনে নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সম্ভাবনা খুবই কম। আর যেহেতু আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা নেই সেহেতু আগামী নির্বাচনে জাতীয় পার্টি বিজয়ী হয়ে সরকার গ্রহণ করবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর বিশেষ এ দূত।

অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ