রাজনীতি

উত্তরাঞ্চলের পথে খালেদা

খালেদা জিয়া
খালেদা জিয়া

উত্তরাঞ্চলের উদ্দেশে যাত্রা শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার বিকেলে গুলশানের নিজ বাসভবন থেকে গাড়িবহর নিয়ে উত্তরাঞ্চলের পথে যাত্রা শুরু করেছেন তিনি।

জানা গেছে, রাতে তিনি বগুড়া সার্কিট হাউজে অবস্থান করবেন। রোববার ১২টার দিকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হবেন বিএনপি নেত্রী।

জয়পুরহাট শহরের আর বি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার।

গত ৫ জানুয়ারির নির্বাচন প্রতিরোধ আন্দোলনে নিহতদের স্বজন ও আহতদের সমবেদনা জানাবেন খালেদা জিয়া।

এর আগে খালেদা জিয়া গত ২৮ মে মুন্সিগঞ্জে ও ১ মার্চ রাজবাড়ীর জনসভা করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ