বিএনপির সঙ্গে ২০১৯ সালের আগে নির্বাচন নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। রোববার বঙ্গবন্ধু অ্যভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, দেশে শান্তি বিরাজ করছে, সাধারণ মানুষ সংলাপ চায় না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার সুযোগ নেই।
এদিকে, সোমবার বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর গণর্যাালি সফল করতে ঢাকা মহানগরের থানা, ইউনিয়নের নেতাকর্মীদের নির্দেশনা দেন মহানগরের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বিএনপির অনেক নেতা আওয়ামী লীগে যোগদান করতে চায় বলে এসময় মন্তব্য করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: