আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে আন্দোলনের মধ্যদিয়ে দাবি আদায় করা হবে— এ হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাজধানীতে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
২০০৮ সালের পর এ পর্যন্ত আওয়ামী লীগের আচরণের কোনো পরিবর্তন হয়নি অভিযোগ করে দ্রুত একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান মির্জা ফখরুল।
এ সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের শুভেচ্ছা জানিয়ে, দলটিকে গণতান্ত্রিক ধারায় ফিরে আসারও আহ্বান জানান বিএনপির এ নেতা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: