সহিংসতাকারীদের সঙ্গে কোনো সংলাপ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না বলেও জানান তিনি। সোমবার আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণর্যাসলীর সমাবেশে তিনি এ কথা বলেন।
মিছিল পূর্ব জমায়েতে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে সেলিম আরো বলেন, সহিংসতাকারীদের সঙ্গে কোনো সংলাপ হবে না। নাশকতাকারীরা যাতে দলের মধ্যে অনুপ্রবেশ করত না পারে এ ব্যাপারে সজাগ থাকতে হবে।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণর্যায়লিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা ও আশপাশের এলাকা থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হতে থাকে খণ্ড খণ্ড মিছিল।
বর্ণিল প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে সমবেত হন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র্যা লি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে তৈরি করা হয় অস্থায়ী মঞ্চ।
র্যা লিটি শাহবাগ, এলিফ্যান্ট রোড ও মিরপুর রোড হয়ে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়।