ভারতের রাজধানী দিল্লি থেকে রায় না দেয়ার নির্দেশনা আসায় মতিউর রহমান নিজামীর মামলার রায় ঘোষণা স্থগিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ।
মঙ্গলবার সকালে রাজধানীরতে এক আলোচনায় সভায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
হান্নান শাহ বলেন, ‘আজকে রায় দেয়া হবে না। ঠিকই আজ রায় হতো কিন্তু নয়াদিল্লি থেকে খবর এসেছে আজকে রায় দেয়া যাবে না। আগামীকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী দেশে আসছেন। এ রায়ের প্রতিবাদে ৩ দিন যদি হরতাল হয় তাহলে আপনার যে বন্ধু জনগণ আপনার সঙ্গে আছে সেই বেলুনটি কিন্তু ফুটো হয়ে যাবে। এই উপদেশ বলবো বা সাজেশন পাওয়ার পরে শুনতে পেলাম আজকে আর সেটা হবে না, এটা কয়েকদিন পরে হবে। তাহলে কি বোঝা গেল বাংলাদেশের সব কিছু এখন নিয়ন্ত্রিত হচ্ছে বাংলাদেশের সীমার বাইরে থেকে।’
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: