প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার ইফতারের দাওয়াতপত্র পৌঁছে দেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন।
প্রতিবছরের মতো এবারও রাজনৈতিক নেতাদের সম্মানে আগামী ২ জুলাই বসুন্ধরা কনভেনশন সেন্টারে ইফতারের আয়োজন করছেন খালেদা জিয়া।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: