নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন করে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন-এমন অভিযোগ তুলেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে দেশের বিশিষ্ট নাগরিকদের পক্ষে করা আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে ড. কামাল বলেন, সাম্প্রতিক সময়ে শেষ হওয়া উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও কারচুপি হয়েছে দাবি করে নির্বাচনের সময় কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।
জনগণের ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারলে গণতন্ত্র বিকশিত হবে না কলেও জানান তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: