জাতীয় পার্টি (জাপা) একইসঙ্গে সরকার ও বিরোধীদলে থাকাকে সাংবিধানিকভাবে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় মত্স্যজীবী পার্টির সম্মেলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ বিরোধীদল হিসেবে জাপার ভূমিকারও কঠোর সমালোচনা করে জিএম কাদের বলেন, একটি দলের একইসঙ্গে সরকারে ও বিরোধী দলে থাকার বিষয়টি সাংঘর্ষিক।
তিনি বলেন, মানুষ জাতীয় পার্টিকে কার্যকর বিরোধীদল হিসেবে দেখতে চায় কিন্তু আমরা কি সে বিরোধী দল আছি? একসঙ্গে সরকার ও বিরোধীদলে থাকা সংবিধানের সঙ্গে যায় না। বাংলাদেশের রাজনীতির আবহে এটি পরিচিত না। আপনি উরুগুয়ের স্ট্রাইকার, আবার ইতালির গোলকিপার—এটা হয় না। আপনি একই সঙ্গে স্বামী আবার একই সঙ্গে স্ত্রী—এভাবে সংসার হয় না।
জিএম কাদেরের বক্তব্য চলাকালে সভাস্থল থেকে বেরিয়ে যান দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
এরপর দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার সংক্ষিপ্ত বক্তেব্যে বলেন, আগামীতে জাতীয়পার্টির সরকার গঠন করার আশাবাদ ব্যক্ত করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: