রাজনীতি

সরকারের বিরুদ্ধে আন্দোলন করার শক্তি বিএনপির নেই: তোফায়েল

তোফায়েল
তোফায়েল

সরকারের বিরুদ্ধে আন্দোলন করার মতো শক্তি বিএনপির নেই বরং দেশকে আবার অস্থিতিশীল করতে খালেদা জিয়াকে আন্দোলনের নামে নৈরাজ্যের পথে না যাওয়ারও আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে বাজেট বক্তব্যের আলোচনায় তিনি এ কথা বলেন।

এরশাদের বক্তব্যের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দেশের এ পরিস্থিতির জন্য রাজনীতি অরাজনৈতিক ব্যক্তিদের হাতে যাওয়াকে দায়ি করেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ঈদের পর আন্দোলন ডাক ও সংলাপের বিষয়েও জবাব দেন বাণিজ্যমন্ত্রী।

এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, বাজেটকে সফল করতে হলে দেশকে দুঃশাসন করতে হবে।

বাজেটে শেয়ার বাজার না থাকার বিষয়টি তুলে ধরে এরশাদ দেশে বেকারত্ব, অর্থপাচার, ব্যাংক লুট, দুর্নীতি, ফরমালিন, খুনসহ দেশের সার্বিক নিরাপত্তার বিষয় তুলে ধরেন। এ সব থেকে দেশে মুক্তি আনতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।

এ জন্য প্রধানমন্ত্রীকে সহযোগিতার আশ্বাসও দেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ