রাজনীতি

ফরমালিনযুক্ত ফল ও রাজনীতি উভয়ই দেশের শত্রু: ইনু

ইনু
ইনু

ফরমালিনযুক্ত ফল ও রাজনীতি উভয় থেকে দেশকে মুক্ত করতে ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ফল উৎসবের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ইনু বলেন, খাবার ও ফলমূলের মতো রাজনীতিতেও ভেজাল রয়েছে— রাজনীতির ভেজাল হচ্ছে জঙ্গিবাদ, দুর্নীতি, সাম্প্রদায়িকতা। সুতরাং পচে যাওয়া, অসৎ ও জঙ্গিবাদের দোসর রাজনীতিবিদরা আপাতদৃষ্টিতে যতই সুন্দর হোক না কেন, ফরমালিনযুক্ত ফলমূলের মতো তাদেরকেও পরিত্যাগ করতে হবে। কারণ তারা গণতন্ত্রের জন্য নিরাপদ নয়।

তিনি বলেন, স্বাধীনতার আগে এদেশের কৃষকরা ফল উৎপাদন করেও এর ভাগ পেত না। এখন তারা উৎপাদন করে ঠিকই, তবে অসাধু ব্যবসায়ীরা ফলের পচনরোধে ও চকচকে করতে ফরমালিন ও কার্বাইড মিশিয়ে থাকে। এই ধরনের অসাধু তৎপরতাকে প্রতিহত করতে হবে।

তিনি বলেন, সাংবাদিকরাও কৃষকের মতই তাদের লেখনীর মাধ্যমে গণতন্ত্রের ফল তৈরি করেন। কিন্তু কিছু নেতা-নেত্রীর কারণে সেই ফল ভোগ করা যায় না।

ফরমালিন ও কার্বাইডমুক্ত আসল ফলমূল ও খাবার জনগণের সামনে হাজির করতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করছে— উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এরইমধ্যে ভেজালমুক্ত খাদ্য অভিযান শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে।

গণতন্ত্র, সাম্প্রদায়িকতা, স্বৈরতন্ত্রের বিপক্ষে সাংবাদিকদের অবস্থান সবসময় সুদৃঢ় উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে কাজ করার পাশাপাশি সাংবাদিকদের এ সমাজ রক্ষায়ও কাজ করতে হবে।

ব্যতিক্রমধর্মী ফল উৎসবের আয়োজনের জন্য তিনি ডিআরইউ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ডিআরইউর সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এ ফল উৎসবে আরও বক্তৃতা করেন ফল উৎসবের আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব পারভীন সুলতানা কাকন, ডিআরইউ’র সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক শেখ মোহাম্মদ জামাল হোসাইন, ক্রীড়া সম্পাদক বদরুল আলম খোকন ও কল্যাণ সম্পাদক জামিউল আহসান শিপু। অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মুরসালীন নোমানী।

উৎসবে আম, লিচু, পেয়ারা, কাঁঠাল, লটকন, পেঁপে, তরমুজ, জাম, কামরাঙ্গা, ডেউয়া, বাঙ্গি, করমচা ও দেশি খেজুরসহ ফরমালিনমুক্ত প্রায় ২০ প্রকারের ফল পরিবেশন করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ