রাজনীতি

সুইসে টাকার মালিকের নাম প্রকাশের দাবি, সুরঞ্জিতের

সুরঞ্জিত সেনগুপ্ত
সুরঞ্জিত সেনগুপ্ত

সুইস ব্যাংকে কার কত টাকা আছে অবিলম্বে তাদের নাম প্রকাশের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনায় এ কথা বলেন তিনি।

সরঞ্জিত বলেন, সুইস ব্যাংকে জমা রাখা এসব অর্থ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি অর্থ যেন আর পাচার না হয় সে ব্যাপারে সরকারকে উদ্যোগ নিতে হবে।

অর্থ দেশে নিয়ে আসার দায়িত্ব সরকারের— এ ব্যাপারে বিএনপির আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানান সুরঞ্জিত।

এ বিষয়ে আন্তর্জাতিক কমিটি গঠনের যে দাবি বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুলেছেন, সে প্রসঙ্গে তিনি বলেন, অতীতেও এ সরকার পাচার করা অর্থ ফেরত এনেছে।

কীভাবে কমিটি হবে, কাদের নিয়ে হবে- এসব বিষয়ে বিএনপির বক্তব্য স্পষ্ট করারও আহ্বান জানান আওয়ামী লীগের নেতা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ