সরকার অনৈতিকভাবে ক্ষমতায় গিয়ে বেপরোয়া হয়ে উঠেছে—এ কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে সরকার ক্ষমতা না ছাড়লে জনগণ ভিন্ন পথ খুঁজতে বাধ্য হবে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত ‘নারায়ণগঞ্জ ও কালসিসহ বিভিন্ন হত্যাকাণ্ডের ধামাচাপা ও নাগরিক নিরাপত্তা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হান্নান শাহ অভিযোগ করে বলেন, সরকার রাষ্ট্রীয় মদদে আইন-শৃঙ্খলা বাহিনীকে কিলিং মিশনে নামিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করেছে। সরকার নিজেদের প্রয়োজনে সুকৌশলে সকল অন্যায় ঘটনা ধামা-চাপা দেয় এবং জাতিকে বিভ্রান্ত করেছে।
ঈদের পরে কঠোর আন্দোলন হবে জানিয়ে তিনি বলেন, এবার আর অস্ত্রের ভয় দেখিয়ে কাজ হবে না।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: