আওয়ামী লীগ ক্ষমতায় এলে যেসব অসাধু, সুবিধাবাদী চক্র কাছাকাছি ঘুরঘুর করে তাদেরকে চিহ্নিত করার কথা বললেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ানর্স মিলনায়তনে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের এ নেতা বলেন, সরকার যতোই দক্ষভাবে দেশ পরিচালনা করুক না কেন, দল সংগঠিত না থাকলে সরকারের সুফল কখনোই জনগণের কাছে পৌঁছে দেয়া যাবে না।
বিদেশ থেকে আসা অর্থগুলো যেনো এদেশে সন্ত্রাসী কাজে ব্যবহৃত হতে না পারে সেজন্য সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, একই সঙ্গে অর্থ পাচার রোধে মানি লন্ডারিং আইনটিও আরো সংশোধন করে সক্রিয় করাতে হবে।
সুরঞ্জিত সেনগুপ্ত আরো বলেন, দেশি- বিদেশি বিনিয়োগ থাকলেও সরকারি খাত ছাড়া বেসরকারি খাতে এ বিনিয়োগ কম। এ টাকা কোথাও যাচ্ছে? এমন প্রশ্নও তোলেন তিনি।