বিএনপি নয় আওয়ামী লীগই ষড়যন্ত্রের রাজনীতি করে এবং ষড়যন্ত্রের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে- এ মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগ মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে জনগনের দুর্বার আন্দোলনে তাদের পতন অনিবার্য।
সুইস ব্যাংকে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের চিঠি দেয়ার ঘটনাকে লোক দেখানো— উল্লেখ করে রফিকুল ইসলাম প্রশ্ন তোলেন বিদেশে অর্থ-পাচারের সময় কেন্দ্রীয় ব্যাংক কেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি?
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: