রাজনীতি

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দল গোছানোর পাশাপাশি রাজপথে আন্দোলন ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিএনপি একসঙ্গে নিচ্ছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মাহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর একটি হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদারকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, সংগঠনের কার্যক্রম ও কমিটি পুনর্গঠন চলমান প্রক্রিয়া চলছে। আমরা সংগঠন গোছাচ্ছি এবং নির্বাচনের জন্যও প্রস্তুতিও নিচ্ছি। সামনে আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি চলছে।

৫ জানুয়ারির নির্বাচন জনগণ মেনে নেয়নি দাবি করে, অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান ফখরুল।

এসময় বিএনপির আন্দোলন নিয়ে সরকারি দলের সমালোচনাকে তাদের হতাশারই বহি:প্রকাশ বলে মন্তব্য করে তিনি বলেন, বর্তমান সরকার জনবিচ্ছিন্ন সরকার। তারা জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই যখন যা ইচ্ছে তাই বলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ