সুইস ব্যাংকে টাকা গচ্ছিতের বিষয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের উকিল নোটিশ পাঠানোর পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার চট্টগ্রামে জলাবদ্ধতা বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী সুইস ব্যাংকে টাকা রাখার বিষয়ে তদন্ত ও ফেরত আনার ব্যবস্থা করবেন— এ কথা বলার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ অন্যান্য নেতাদের বক্তব্য থেকে সন্দেহ হয় যে, সুইস ব্যাংকে তারেক ও আরাফাতের টাকা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সে জন্য তিনি (মির্জা ফখরুল) সন্দেহের কথা বলেছেন।
এ সন্দেহের জন্য তারেক রহমানের উচিৎ মির্জা ফখরুলসহ শীর্ষ নেতাদের উকিল নোটিশ পাঠানো। প্রসঙ্গগত, সুইস ব্যাংকে তারেক রহমানের টাকা আছে—এ প্রসঙ্গ টেনে বক্তব্য রাখায় তারেক রহমান সম্প্রতি ড. হাছান মাহমুদের কাছে উকিল নোটিশ পাঠিয়েছে।