রাজনীতি

খালেদা জিয়া চক্রান্তের জাল বুনছেন: তথ্যমন্ত্রী

ইনু
ইনু

এখনো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে—জঙ্গি সর্মথক এ নেতা চক্রান্তের জাল বুনছেন জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা সৈনিক আব্দুল জব্বার মিলনায়তনে জাসদের সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।

ইনু বলেন, জাসদ পিছন থেকে ছুরি মেরে খন্দকার মোশতাকের মতো ক্ষমতায় আসেনি, এ দল কখনো সামরিক শাসন এবং বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িতদেরও সর্মথনও করেনি।

যুদ্ধপরাধীদের বিচার এখনো শেষ হয়নি –এখনো সাম্প্রদায়িকতার ঘাঁটিকুঠি চুড়ান্তভাবে ধ্বংস হয়নি, এখনো বাংলাদেশকে নিরাপদ করা যায়নি—এ কথা উল্লেখ করে এখনো খালেদা জিয়া জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন।

জাসদের নেতাকর্মীদের ঐক্য ও ১৪ দলের ঐক্য, বাঙালির ঐক্য অটুট রাখার প্রতিজ্ঞা করে তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধপরাধের বিচার প্রক্রিয়া ত্বরান্বিতকরণ, উগ্র-সাম্প্রদায়িকতা ও জঙ্গি তৎপরতা দমন এবং দুর্নীতি, সন্ত্রাস ও দারিদ্র র্নিমূল করে সমৃদ্ধশালী আধুনিক রাষ্ট্র গঠনই জাসদের লক্ষ্য।

এ সময় জাসদের হাতকে শক্তিশালী করার লক্ষে সকলকে এগিয়ে আসার ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জাসদ স্থায়ী কমিটির সদস্য শিরীন আক্তার এমপি, কেন্দ্রীয় জাসদ নেত্রী লুৎফা তাহের এমপি, জেলা সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট সাদিক হোসেন অনেকে উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ